রাজধানী ঢাকায় শীত নিয়ে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত ঢাকায় তাপমাত্রা পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। তবে আকাশ মেঘলা থাকতে পারে।
ঢাকায় শীত
রাজধানী ঢাকায় আজ রবিবার সকাল থেকে ঢাকায় বইছে হিমেল হাওয়া। ঠাণ্ডা বাতাস বইলেও আকাশ ছিল সম্পূর্ণ পরিষ্কার আর ভোরের পর থেকেই উঠেছে ঝলমলে মিষ্টি রোদ।
পুরো ডিসেম্বরে রাজধানী ঢাকায় খুব একটা শীত অনুভব না হলেও বছরের শেষ দিনে রাজধানীবাসী বেশ শীত অনুভব করেছে। পৌষের মাঝামাঝি সময়ে বাইরে হিমেল বাতাসে বাড়ে শীতের মাত্রা। সে কারণে বেশ ঠান্ডা ছিল গতকাল।